1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল বিশ্ববিদ্যালয় সেজেছে নানা রঙে নবীন শিক্ষার্থীদের বরণে - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর ভোলায় এসএসসিতে পাশের হার-৫৩ দশমিক ৭১শতাংশ; মেয়েদের ফলাফল সন্তোষজনক তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী পটুয়াখালীতে উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার এসএসসিতে জিপিএ-৫ পেলেন বাবুগঞ্জের কৃতী সন্তান মো. রিহান বিশ্বাস বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

বরিশাল বিশ্ববিদ্যালয় সেজেছে নানা রঙে নবীন শিক্ষার্থীদের বরণে

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৪তম ব্যাচকে বরণ করে নিতে নানা রঙে সেজেছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ। বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয়েছে এই বর্ণিল নবীনবরণ।

 

ঐতিহ্য অনুযায়ী প্রতিবছর নবীনদের বরণ করে নেয় তাদের ইমিডিয়েট সিনিয়ররা। এ সময় পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।

প্রতিটি কোণে লেগে থাকে বাহারি সাজের ছোঁয়া, রঙিন ফেস্টুন, আলপনা, ফুল ও আলোয় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস।

 

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, ‘নবীনদের আগমন প্রবীণদের মনে ভিন্ন রকম উচ্ছ্বাস তৈরি করে। এজন্য চলছে নানা প্রস্তুতি। যেমন—ক্লাসরুম সাজানো, ডিপার্টমেন্টের সামনে আলপনা আঁকা ও বরণের সামগ্রী তৈরি।

 

এ ছাড়া ফুল, চকোলেট, ক্রেস্ট, ওয়েলকাম কার্ডসহ সব কিছুই প্রস্তুত রাখা হচ্ছে। নবীনদের বরণে যেন একটুও ঘাটতি না থাকে, তাই সিনিয়ররা সারারাত কাজ করতেও প্রস্তুত।’

 

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ জিসান বলেন, ‘আগামীকাল আমাদের বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া প্রতিটি শিক্ষার্থীদের জন্য একটি বড় অর্জন।

 

তাই আমরা নবীনদের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। প্রথমেই ফুল দিয়ে তাদের বরণ করা হবে। আশা করছি, লোকপ্রশাসন বিভাগের ইতিহাসে এবারই হবে সবচেয়ে স্মরণীয় নবীনবরণ।’

 

নবীনদের স্বপ্নযাত্রার সূচনালগ্নে এমন প্রাণবন্ত আয়োজন শুধু তাদের জন্য নয়, বরং পুরো ক্যাম্পাসের জন্যই হয়ে ওঠে আনন্দের এক উজ্জ্বল মুহূর্ত।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network