1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে জামায়াতের কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আট দলের বিক্ষোভ মিছিল - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠিতে জামায়াতের কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আট দলের বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি- ২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিমের নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নলছিটিতে ইসলামি ও সমমনা আট দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে শহরের কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় উল্লাস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

সমাবেশে বক্তব্য দেন ঝালকাঠি–২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম, ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজালাল হোসাইনসহ বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ।

 

 

বক্তারা বলেন, “সন্ত্রাস ও স্বৈরাচারের রাজত্ব বাংলার মানুষ আর মেনে নেবে না। তরুণ প্রজন্ম অতীতেও সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও যেকোনো স্বৈরাচারী শক্তিকে প্রতিহত করা হবে।

 

 

এসময় তারা অভিযোগ করে বলেন, গত সোমবার মোল্লারহাট ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে দলের এক কর্মীর ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। হামলার খবর পেয়ে ইউনিয়ন জামায়াতের নেতা প্রভাষক মনির হোসেন ঘটনাস্থলে গেলে তাকেও লাঞ্ছিত করা হয়।

 

 

 

হামলার ঘটনায় নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তারা নির্বাচনি পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network