1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
এবি শ্রমিক পার্টির উদ্যোগে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটিকে সংবর্ধনা  - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে মাঝিদের নৈরাজ্য থামালেন বিচারক বরিশালে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝালকাঠির বাওনের হাটে মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন  কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন কালবৈশাখীর কবলে পড়ে দুই লঞ্চের সংঘর্ষ, আহত ১০ পিরোজপুরের পশুর হাটে র‌্যাব এর কন্ট্রোল রুম স্থাপন কলাপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার  চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পেছনে স্থানীয় আধিপত্য বিস্তারের অভিযোগ ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, বরিশালে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৪

এবি শ্রমিক পার্টির উদ্যোগে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটিকে সংবর্ধনা 

  • আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
ঝালকাঠি জেলা সংবাদদাতা: এবি শ্রমিক পার্টির উদ্যোগে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৫ মে সোমবার সকালে রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি এডভোকেট মিজানুর রহমান মুবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি শ্রমিক পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ জামাল হোসেন।
এসময় বক্তব্য রাখেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন খোকন মল্লিক, এবি পার্টি ঝালকাঠি জেলা সভাপতি মোঃ জামাল হোসেন, রিপোর্টার্স ক্লাবের তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক সিনিয়র সাংবাদিক হাসনাইন তালুকদার দিবস, সহকারী সমাজ কল্যাণ সম্পাদক দৈনিক নয়াদিগন্ত এর কাঠালিয়ার সাংবাদিক এম এ আজিজ প্রমুখ।
প্রধান অতিথি শেখ জামাল হোসেন বলেন, ঝালকাঠিকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মডেল জেলা হিসেবে দেখতে চাই। তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি চ্যালেঞ্জিং পেশায় সাংবাদিকরা দায়িত্ব পালন করেন। তাঁরা দেশ ও রাষ্ট্রের স্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাই ঝালকাঠিসহ সারা দেশে সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলা ও হামলা বন্ধ করার জন্য আহ্বান জানান।
তিনি সরকারকে বিরোধী দলের প্রতি সম্মান বজায় রেখে দেশে সুশাসন বজায় রাখার আহ্বান জানান।
এসময় রিপোর্টার্স ক্লাবের কর্মকর্তাসহ অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।এবি শ্রমিক পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক শেখ জামাল হোসেন সকল সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network