1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আগৈলঝাড়ায় রাস্তার অভাবে চিকিৎসা পেতে দেরি, বৃদ্ধের মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে মাঝিদের নৈরাজ্য থামালেন বিচারক বরিশালে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝালকাঠির বাওনের হাটে মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন  কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন কালবৈশাখীর কবলে পড়ে দুই লঞ্চের সংঘর্ষ, আহত ১০ পিরোজপুরের পশুর হাটে র‌্যাব এর কন্ট্রোল রুম স্থাপন কলাপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার  চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পেছনে স্থানীয় আধিপত্য বিস্তারের অভিযোগ ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, বরিশালে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৪

আগৈলঝাড়ায় রাস্তার অভাবে চিকিৎসা পেতে দেরি, বৃদ্ধের মৃত্যু

  • আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়া উপজেলার পশ্চিম জলিরপাড় গ্রামে যাতায়াতের কোনো রাস্তা না থাকায় সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে মোনাই অধিকারী (৬০) নামের এক বৃদ্ধের মারা গেছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার (২৫ মে) দুপুরে মৃতের স্ত্রী রিনা অধিকারী বলেন, অসুস্থ্য হওয়ার পর তাৎক্ষনিক আমার স্বামীকে চিকিৎসকের কাছে নেওয়া সম্ভব হলে হয়তো তাকে বাঁচানো যেতো। মৃত মোনাই অধিকারীর স্বজন সঞ্জয় হালদার বলেন, রাস্তা না থাকায় একদিন পর বাঁশে নেট বেঁধে অসুস্থ মোনাইকে কাঁধে ঝুলিয়ে বিভিন্ন মানুষের বাড়ির উঠান, জমির আইল, পানবরজ ও ঘেরের পাশ দিয়ে দেড় কিলোমিটার হেঁটে মূল সড়কে পৌঁছাই।

পশ্চিম জলিরপাড় গ্রামের মালা হালদার ও গোলাপী রানী হালদার বলেন, রাস্তার অভাবে আমাদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পরতে হয় বর্ষাকালে। পায়ে হাঁটা যায় না, নৌকাও চলে না। সন্তান সম্ভবা গৃহবধূরা অসুস্থ হয়ে পরলে বেশি ভোগান্তিতে পরতে হয়।

তারা আরও বলেন, ভোটের আগে অনেক প্রার্থীরা আমাদের যাতায়াতের জন্য রাস্তা করার প্রতিশ্রুতি দিলেও ভোটের পর আর তাদের দেখা মেলেনা। এ ব্যাপারে বাকাল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পরিমল হালদার বলেন, বিষয়টি আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করার পর তিনি বলেছেন, মাটির কাজের জন্য বরাদ্দ নেই। আমরা স্থানীয়ভাবে মাটির কাজ করলে তিনি ইট সলিংয়ের কাজ করে দেবেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক বলেন, পশ্চিম জলিরপাড় গ্রামের যে রাস্তাটি হওয়ার প্রয়োজন সে জায়গাটি সরেজমিনে পরিদর্শন করে পরবর্তীত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ২০ মে দিবাগত রাতে মোনাই অধিকারী গুরুত্বর অসুস্থ হয়ে পরলেও যাতায়াতের সুবিধা না থাকায় ওইরাতে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। পরেরদিন (২১ মে) সকালে বাঁশ ও জালের সাহায্যে চাঙারি বানিয়ে কাঁধে ঝুলিয়ে দীর্ঘ দেড় কিলোমিটার পথ হেঁটে তাকে মূল সড়কে আনেন স্বজনরা। সেখান থেকে ভ্যানযোগে তাকে (মোনাই অধিকারী) নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মোনাই অধিকারীকে ঢাকায় নেওয়া হয়। কিন্তু চিকিৎসায় দেরি হওয়ায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। এর আগে একই বাড়ির ব্রজেন্দ্রনাথ হালদারের স্ত্রী কুমুদিনী হালদার হৃদরোগে আক্রান্ত হলে তাকেও একইভাবে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সূত্রমতে, পশ্চিম জলিরপাড় গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি একটি মাত্র রাস্তার। কিন্তু তাদের সে দাবি আজো পূরণ হয়নি। যেকারণে আগামী স্থানীয় সরকার নির্বাচনের পূর্বে রাস্তা নির্মান না হলে ওই গ্রামের বাসিন্দারা ভোট দেওয়া থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network