1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ভেকুর আঘাতে ব্রাক কর্মী নিহত - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে মাঝিদের নৈরাজ্য থামালেন বিচারক বরিশালে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝালকাঠির বাওনের হাটে মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন  কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন কালবৈশাখীর কবলে পড়ে দুই লঞ্চের সংঘর্ষ, আহত ১০ পিরোজপুরের পশুর হাটে র‌্যাব এর কন্ট্রোল রুম স্থাপন কলাপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার  চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পেছনে স্থানীয় আধিপত্য বিস্তারের অভিযোগ ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, বরিশালে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৪

গৌরনদীতে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ভেকুর আঘাতে ব্রাক কর্মী নিহত

  • আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক  : ঈদুল আজহার ছুটিতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ভেক্যুর আঘাতে সিহাব হোসেন মাসুম (৪০) নামের এক ব্রাক কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

নিহত সিহাব বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকার মোকসেদ নলীর ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ মে) দুপুরে বৃহত্তর বরিশাল বিভাগের ঝালকাঠীর রাজাপুর ফায়ার সার্ভিসের সামনে।

 

খবরপেয়ে তাৎক্ষনিকভাবে রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত মাসুম ঝালকাঠীর রাজাপুর উপজেলার ব্রাক কার্যালয়ে চাকরি করতেন।

 

নিহতের স্বজন ও সহকর্মীরা জানিয়েছেন, নিজের মোটরসাইকেল নিয়ে ঈদুল আজহার ছুটি কাটাতে মাহিলাড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন মাসুম। পথিমধ্যে রাজাপুর ফায়ার সার্ভিসের সামনে পৌঁছলে মাটি কাটা ভেক্যুর আঘাতে গুরুত্বর আহত হয় মাসুম। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন।

 

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস জানিয়েছেন, খালের পাশ দিয়ে সড়কে উঠছিলো ভেক্যু। এসময় ভেক্যুর আঘাতে মোটরসাইকেল চালক মাসুম গুরুত্বর হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

 

তিনি আরও বলেন, দূর্ঘটনা কবলিত ভেক্যু ও মোটরসাইলে জব্দ করা হয়েছে। ঘটনার পরপরই ভেক্যু চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network