নিজস্ব প্রতিবেদক : বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নের লক্ষীপাশা গ্রামে বসত ঘরে গাছ পরে ঘরচাপায় শিশু সহ এক গৃহবধূ আহত হয়েছেন। আহত গৃহবধূ ফাতেমা বেগম ওই গ্রামের শহআলম ঘরামীর স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, ১৪ আগষ্ট শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে লক্ষীপাশা গ্রামের শহিদ হাওলাদারের একটি রেইনট্রি গাছ হঠাৎ অটোচালক আলম ঘরামীর বসতঘরের ওপর ভেঙে পড়ে। এতে ঘরচাপা পড়ে ফাতেমা বেগম গুরুতর আহত হন।
স্হানীয়রা আহত ফাতেমা বেগমকে দ্রুত উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার বলেন, ‘আকস্মিক একটি রেন্ট্রি গাছ পরে ঘর চাঁপায় ফাতেমা বেগম নামের এক গৃহবধূ আহত হয়েছেন। আহত গৃহবধূকে বাঁচাতে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হবে।