1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হামলার অভিযোগ তুলে সঠিক তদন্ত ও সাংগঠনিক, আইনগত বিচারের দাবি যুবদল নেতা রাসেলের - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
৫ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী গৌরনদী উপজেলা হাসপাতালে ২ মাস ধরে বন্ধ বেতন-ভাতা স্বাস্থ্যখাতে দুনীর্তিতে জিরো টলারেন্স নিয়ে কাজ করছে সরকার : স্বাস্থ্য মন্ত্রী বাকেরগঞ্জে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেয়ে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০ ঝালকাঠিতে সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময়  শিবপুরে মা ও নাবালক ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম  কুয়াকাটায় এমপি মাসুদ সাঈদীর রিসোর্টের কাজ বন্ধ লালমোহনে গভীর রাতে সড়কে ঝরল বৃদ্ধের প্রাণ

হামলার অভিযোগ তুলে সঠিক তদন্ত ও সাংগঠনিক, আইনগত বিচারের দাবি যুবদল নেতা রাসেলের

  • আপডেট সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সদর উপজেলা অধীনস্থ ৯ নম্বর টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি  ও  যুবদলের আহ্বায়ক মেহেদী হাসান রাসেল অভিযোগ করেছেন, গত ১৯ আগস্ট ২০২৬ বিকেল ৫টার দিকে লাহারহাটে তাঁর নিজ ভবনে থাকা ২ নম্বর নরকাঠী বিএনপির কার্যালয় ও সংলগ্ন বেডরুমে হামলার ঘটনা ঘটে।
রাসেলের দাবি, ওই সময় তিনি কার্যালয়ে উপস্থিত ছিলেন। চাঁদপুরার রাফি ও ইজারাদার সাইফুলের নেতৃত্বে সরোয়ার, আলামিন, ইউনুস, রায়হান, পরশ, সাইদুলসহ আরও প্রায় ২০ থেকে ২৫ জন লোক সেখানে উপস্থিত হয়ে তাঁকে কার্যালয় ও বেডরুম থেকে টেনে-হিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করেন।
তিনি আরও দাবি করেন, ঘটনাস্থলের কাছাকাছি সময়ে বন্দর থানার ওসিসহ পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন, যারা ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন।
রাসেলের অভিযোগ, ঘটনার ৫ থেকে ৭ মিনিট পর একই পক্ষ বাজারে বাহাউদ্দিনের দোকানে হামলা চালায়। এ সময় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাদের ধাওয়া করলে কয়েকজনকে আটক করে মারধর করা হয় এবং অন্যরা পালিয়ে যায়।
তিনি বলেন, ঘটনার দুই দিন পর বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে তাঁকে ঘিরে চাঁদা দাবির অভিযোগে সংবাদ প্রকাশিত হয়। তাঁর দাবি, ইজারাদার সাইফুলের নেতৃত্বে নির্ধারিত অর্থের বাইরে অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদ করায় তাঁর ওপর ক্ষোভ সৃষ্টি হয় এবং এর জের ধরেই হামলার ঘটনা ঘটেছে।
রাসেল তাঁর সিনিয়র নেতাদের কাছে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, তদন্তে তিনি অপরাধী প্রমাণিত হলে সাংগঠনিকভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
আর যদি তিনি ঘটনার সঙ্গে জড়িত না থাকেন, তাহলে তাঁর ওপর হামলার চেষ্টা ও তাঁকে হত্যার হুমকি বা প্রচেষ্টার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক।
তিনি আরও বলেন, “আমি বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। চিকিৎসা শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত সহায়তা গ্রহণ করব এবং সুষ্ঠু বিচারের জন্য যথাযথ আইনগত পদক্ষেপ নেব।”
তিনি আরও বলেন, “আমি অপরাধী হলে সাংগঠনিক বিচার করবেন। আর আমি অপরাধী না হলে কেন আমাকে হত্যা করতে চাওয়া হলো—এরও সুষ্ঠু বিচার চাই।” তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network