1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে গাঁজাসহ প্রবাসী আটক, ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী বাবুগঞ্জে গাঁজাসহ প্রবাসী আটক, ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড ভাইভা ইস্যুতে আপনারা কোথায় যাবেন টেরও পাবেন না, সরকারকে নাহিদ লালমোহনে মাদক বিরোধী অভিযানে আটক ২  ইসলাম নিয়ে কটূক্তি, শিক্ষককে পুলিশে দিলো শিক্ষার্থীরা কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেফতার গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার পৌনে দুই কোটি মানুষ বরিশালে লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ, পথচারী নারী নিহত কুরআন-সুন্নাহবিরোধী আইন নয়, হক্কানী ওলামায়ে কেরামদের পরামর্শে হিবা আইন সংশোধন করুন-ছারছীনার পীর ছাহেব বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস

বাবুগঞ্জে গাঁজাসহ প্রবাসী আটক, ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড

  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নূরে আলম হাওলাদার (৩২) নামে এক প্রবাসীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।
বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার নতুনহাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। নূরে আলম দেহেরগতি ইউনিয়নের বাহেরচর ঘোষকাঠী গ্রামের মৃত গোলাম মোস্তফা হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে ফিরেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বাবুগঞ্জ থানার এসআই মজিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে নূরে আলমকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।
পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network