1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপনের লক্ষ্যে বিএনপির সর্বাত্মক সহযোগিতা থাকবে"-এমপি সান্টু - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল কাঁঠালিয়ায় ভবন নির্মাণে বাঁধা, চাঁদা দাবীর অভিযোগ উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ! বাকেরগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় গ্রাম পুলিশদের ইউএনও’র বিশেষ নির্দেশনা গলাচিপার গোলখালী সমুদ্রগামী জেলেদের মাঝে বিনামূল্যে বরাদ্ধকৃত চাল বিতরণ গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার

উজিরপুরে শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপনের লক্ষ্যে বিএনপির সর্বাত্মক সহযোগিতা থাকবে”-এমপি সান্টু

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
উজিরপুর প্রতিনিধিঃ“শান্তিপূর্ণ ভাবে   পূজা উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির সকল নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে।আমাদের তরুণ সমাজকে ধ্বংস করছে মাদক।
মাদক ব্যবসায়ী,চোরাকারবারি,জমি দখলকারী বা জুয়াড়িদের কোনো দলীয় বা রাজনৈতিক পরিচয় নেই। অপরাধী যে-ই হোক, তার পেছনে যত বড় প্রভাবশালী ব্যক্তিই থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে,এ বিষয়ে কোনো সুপারিশ বা তদবির বরদাশত করা হবে  না,সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং এর উৎপাত লক্ষ্য করা যাচ্ছে।
পাড়া-মহল্লায়, স্কুলের সামনে বখাটেদের আড্ডা এবং ইভটিজিং কঠোর হস্তে দমন করতে হবে,আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হতে দেওয়া যাবে না,এ জন্য নিয়মিত পুলিশি টহল বাড়াতে হবে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাতে পুলিশের টহল আরও জোরদার করতে হবে।
বিশেষ করে হাট-বাজার, ব্যাংক এলাকাগুলোতে পুলিশকে কঠোর অবস্থানে থাকতে হবে,এছাড়া মিথ্যা গুজব ছড়িয়ে ধর্মীয় বা সামাজিক সম্প্রীতি নষ্ট করতে না পারে এই বিষয়গুলোর ওপর কঠোর নজরদারি রাখতে হবে এবং কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সেদিকে খেয়াল রাখতে হবে,পুলিশ একাকী সব অপরাধ দমন করতে পারবে না,যদি না জনগণ তাদের তথ্য দিয়ে সাহায্য করে।
তাই ‘বিট পুলিশিং’ এবং ‘কমিউনিটি পুলিশিং’ কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। সাধারণ মানুষ যেন থানায় এসে কোনো হয়রানির শিকার না হয়,পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করতে হবে, নিজ নিজ এলাকার যেকোনো ছোটখাটো বিরোধ শুরুতেই স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করুন,যেন তা বড় কোনো সংঘাত বা আইন-শৃঙ্খলা সংকটে রূপ না নিতে পারে।
এছাড়া  শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী ও বিএনপির নেতাকর্মীদের দিয়ে সকল পূজা মন্ডপগুলোকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে হবে”উজিরপুর উপজেলা আইন শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা ও উপজেলা মাসিক উন্নয়ন সমন্বয় সভায় এসব কথা বলেন, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
১৩ অক্টোবর বেলা ১১ টায় উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা খানুন,উজিরপুর মডেল থানার ওসি তদন্ত ফারুক হোসেন,উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান,সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শাহিন হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ,পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু,সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান প্রিন্স,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহাবুব গোমস্তা,উজিরপুর রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ নাসির উদ্দীন শরীফ,উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহানসহ অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন।
সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু আরও বলেন,ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারনা বা  কোন আর্থিক লেনদেন করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। এছাড়াও তিনি বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network