1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হাওরে ঘুরতে গিয়ে বরিশালের আওয়ামী লীগ নেতার মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল কাঁঠালিয়ায় ভবন নির্মাণে বাঁধা, চাঁদা দাবীর অভিযোগ উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ! বাকেরগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় গ্রাম পুলিশদের ইউএনও’র বিশেষ নির্দেশনা গলাচিপার গোলখালী সমুদ্রগামী জেলেদের মাঝে বিনামূল্যে বরাদ্ধকৃত চাল বিতরণ গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার

হাওরে ঘুরতে গিয়ে বরিশালের আওয়ামী লীগ নেতার মৃত্যু

  • আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. মনিরুজ্জামান মিয়া (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে হাওরে নৌকায় থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত মনিরুজ্জামান মিয়া বরিশালের গৌরনদী পৌরসভা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য। তিনি গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতালেব হোসেন মিয়ার ছেলে।

মনিরুজ্জামানের সফরসঙ্গী আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা জামাল সিকদার জানান, গত ১২ অক্টোবর গৌরনদী ও আগৈলঝাড়ার প্রায় ৩০ জনের একটি দল সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান। ওই দলের সদস্য ছিলেন মনিরুজ্জামান।

জামাল সিকদার বলেন, বুধবার সকালে হাওরে নৌকার মধ্যে বসে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন মনিরুজ্জামান। পরে তাঁকে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মনিরুজ্জামানের পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর মরদেহ নিয়ে সফরসঙ্গীরা গৌরনদীর উদ্দেশে রওনা হয়েছিলেন।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network