1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
বেতাগীতে সাবেক ছাত্রদল নেতার বাসায় মাদকসহ আটক ৪, রয়েছেন ছাত্রলীগ সভাপতি ভোলা নর্থ-৩ কূপের তৃতীয় স্তরেও মিলল গ্যাস পিরোজপুরে ৮০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে চরকাউয়ায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা মাধবপাশা ৮ নম্বর ওয়ার্ডের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চান এসকেন সিকদার বরগুনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা ঢাকা-বরিশাল মহাসড়কে ১২ ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু মালয়েশিয়াগামী ৩১৭ ভুক্তভোগী উদ্ধার ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে পীর-মাশায়েখদের ভূমিকা অনস্বীকার্য -ছারছীনার পীর ছাহেব ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, জনদুর্ভোগ

বরগুনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

  • আপডেট সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক বাবা।

রোববার (২৯ নভেম্বর) বরগুনা জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. রফিকুল ইসলামের মাধ্যমে এ ঘোষণা দেন আমতলী উপজেলার উত্তর কালীবাড়ী গ্রামের ইদ্রিস মৃধা। তাঁর ছেলে রাহাত মৃধা আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ঘোষণাপত্রে ইদ্রিস মৃধা উল্লেখ করেন, ছেলে রাহাত মৃধা তাঁর অবাধ্য হয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। এ কারণে তাঁর সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করা হয়েছে।

ইদ্রিস মৃধা বলেন, ছেলে অবাধ্য হওয়ায় আইনজীবীর মাধ্যমে তাঁকে পরিবার থেকে বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। এখন থেকে তাঁর সঙ্গে নিজের ও পরিবারের কোনো সম্পর্ক নেই।

তবে বাবার এমন ঘোষণার পরও নিজের রাজনৈতিক অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন রাহাত মৃধা। তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ তাঁর প্রাণ। তাঁকে ত্যাজ্য করলেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকেই জীবন কাটাতে চান তিনি। পরিবার থেকে বিচ্ছিন্ন হলেও এতে তাঁর কোনো সমস্যা নেই।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network