নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ৬নং মাধবপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতার কথা জানিয়েছেন এসকেন সিকদার। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
এসকেন সিকদার জানান, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখাই তাঁর মূল লক্ষ্য। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়গুলোকে গুরুত্ব দিতে চান তিনি।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হলে সাধারণ মানুষের জন্য তাঁর দরজা সবসময় খোলা থাকবে। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নয়নমুখী ওয়ার্ড গড়ে তুলতে চান। এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা ও সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মেম্বার পদপ্রার্থী এসকেন সিকদার।