1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আওয়ামী লীগের লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে চরকাউয়ায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত দেহেরগতিতে ইউপি নির্বাচনে আলোচনায় যুবদল নেতা রাকিব বেতাগীতে সাবেক ছাত্রদল নেতার বাসায় মাদকসহ আটক ৪, রয়েছেন ছাত্রলীগ সভাপতি ভোলা নর্থ-৩ কূপের তৃতীয় স্তরেও মিলল গ্যাস পিরোজপুরে ৮০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে চরকাউয়ায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা মাধবপাশা ৮ নম্বর ওয়ার্ডের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চান এসকেন সিকদার বরগুনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা ঢাকা-বরিশাল মহাসড়কে ১২ ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু মালয়েশিয়াগামী ৩১৭ ভুক্তভোগী উদ্ধার

আওয়ামী লীগের লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে চরকাউয়ায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

  • আপডেট সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আওয়ামী লীগের লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে বরিশাল সদর উপজেলা বিএনপির উদ্যোগে চরকাউয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন বরিশাল সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চরকাউয়া ইউনিয়ন বিএনপি নির্বাচন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কাজী মোকলেচুর রহমান ও বরিশাল সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক আহবায়ক মোঃ মামুন সরদার গনি, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সদস্য সচিব মোঃ সালাম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য মোঃ শাহ আলম হাওলাদার, মাহমুদ হোসেন আশরাফ, চরকাউয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ সোহাগ সিকদার, বরিশাল সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাহাত তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মনিরুল ইসলাম মাসুম এবং চরকাউয়া ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক মোঃ রিপন হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া চরকাউয়া ইউনিয়ন বিএনপির প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network