1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে চাকরির কথা বলে গৃহবধূকে ‘ধর্ষণ’, কোস্ট গার্ড সদস্যের বিরুদ্ধে মামলা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় খাবারের সাথে চেতনা নাশক ওষুধ মিশিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট বনের কাঠে সাবার ভোলার পরিবেশ: নেপথ্যে প্রশাসনের যোগসাজশ! ভাণ্ডারিয়ায় শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় পৌঁছেনি ত্রাণের চাল, চরম সংকটে ২৫০০ জেলে পরিবার বরিশালে স্টিমার, বিমান ও রেল সার্ভিস চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি বরিশালে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে আড্ডায় নিষেধাজ্ঞা বরিশালে বিএনএনআরসির উদ্যোগে সিএসওদের দক্ষতা উন্নয়ন কর্মশালা বাবুগঞ্জ–মুলাদীতে ইউপি ও উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী আহ্বান এবি পার্টির বরিশালে বেতন-বোনাস না পাওয়ায় কর্মবিরতি : নগরের মোড়ে মোড়ে ময়লার স্তূপ বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

বরিশালে চাকরির কথা বলে গৃহবধূকে ‘ধর্ষণ’, কোস্ট গার্ড সদস্যের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// বরিশালে চাকরি দেওয়ার কথা বলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে কোস্ট গার্ড সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

রোববার ভুক্তভোগী বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার আবেদন করলে বিচারক মুহা. রকিবুল ইসলাম কোতোয়ালি মডেল থানারা ওসিকে মামলাটি নথিভুক্ত করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন জানান আদালতের বেঞ্চ সহকারী হাবিবর রহমান।

 

আসামি মো. সিরাজুল ইসলাম (২৭) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা। তিনি কোস্ট গার্ডের চট্টগ্রাম রেঞ্জে কর্মরত আছেন।

 

মামলার বরাতে বেঞ্চ সহকারী হাবিবর বলেন, “ফেইসবুকের মাধ্যমে ওই গৃহবধূর (৩৩) সঙ্গে কোস্ট গার্ড সদস্য সিরাজুলের পরিচয় হয়। এর মধ্যে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ওই গৃহবধূ সিরাজুলের কাছে চাকরির পাইয়ে দেওয়ার অনুরোধ করেন। গত ২৬ মে চাকরি দেওয়ার কথা বলে ওই নারীকে ঢাকায় নেন সিরাজুল।

 

“চাকরি পেতে একটু সময়ের প্রয়োজন জানিয়ে ওই দিন তাকে ঢাকা থেকে বরিশালে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন সিরাজুল। পরে বরিশাল-ঢাকা নৌপথে ‘পারাবাত লঞ্চের’ কেবিনে ওঠেন তারা। সেখানে ওই নারীকে ধর্ষণ ও ঘটনার ভিডিও ধারণ করেন সিরাজুল।”

 

তিনি বলেন, পরে ওই গৃহবধূ চাকরির কথা বললে সিরাজুল পারবেন না বলে জানিয়ে দেন। সেইসঙ্গে এ নিয়ে বাড়াবাড়ি করলে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন সিরাজুল।

 

অভিযোগের বিষয়ে জানতে কোস্ট গার্ড সদস্য সিরাজুলকে মোবাইল করা হলে তিনি বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে; যার কোনো ভিত্তি নেই।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network