1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার জন্মবার্ষিকী পালন ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান ভোলায় ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পুনঃ ফল প্রকাশ শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় কমিউনিটি পুলিশিং কমিটি গঠন শিশু শাকিবের চিকিৎসা ব্যয় জোগাতে দুশ্চিন্তায় বাবা-মা বাকেরগঞ্জে গাছ পড়ে ঘরচাপায় শিশু সহ গৃহবধূ আহত ভরা মৌসুমেও বিষখালী নদীতে ইলিশের দেখা নেই, হতাশ জেলেরা

ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অব.এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন।

এরই অংশ হিসেবে ঝালকাঠিতেও (EFT I iBAS) ব্যবস্থার মাধ্যমে এ অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, জেলা পরিষদ প্রশাসক মো. শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এস এম বায়েজিদ ইবনে আকবর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির গাজী, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার এবং জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. আবু সাঈদ।

জানা যায়, সরকারের এ উদ্যোগের আওতায় অবসর সুবিধা বোর্ডের ৭০ হাজার ১১৯টি এবং কল্যাণ ট্রাস্টের ৫৩ হাজার ২০১টি আবেদনের বিপরীতে অর্থ প্রদান করা হবে। এ অর্থ পরিশোধে সরকার এককালীন ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে অবসর সুবিধা বোর্ডের জন্য ১ হাজার ৫৫০ কোটি টাকা এবং কল্যাণ ট্রাস্টের জন্য ৪৮৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

‘আইবাস’ ব্যবস্থার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র যাচাই করে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে অবসর নেয়া অনেক শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ না পেয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন। দীর্ঘদিনের এই বকেয়া পরিশোধের অংশ হিসেবে ১৫ আগস্ট দেশব্যাপী অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network