উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা-ইলিশ শিকার করার অপরাধে ব ১জেলেকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সুত্রে জানা যায় ১৩ সেপ্টেম্বর উজিরপুর উপজেলা সহকারী কমিশনার(ভুমি)উম্মে সালমা খানুন মা-ইলিশ সংরক্ষন, ইলিশের প্রধান প্রজনন মৌসুম বাস্তবায়ন উপলক্ষে উজিরপুর থেকে প্রবাহিত সন্ধ্যা নদীতে মৎস্য আহরনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান পরিচালনার সময় রাকুদিয়ার আজাহার খলিফার ছেলে ইমরান খলিফা(৩০) নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে নদীতে নামলে তাকে আটক করে উজিরপুর মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের নেতৃত্বে পরিচালিত আইনশৃঙ্খলা বাহীনি। উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা খানুন, আটককৃত জেলেকে দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত করে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা-ইলিশ শিকার করার অপরাধে ব ১জেলেকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সুত্রে জানা যায় ১৩ সেপ্টেম্বর উজিরপুর উপজেলা সহকারী কমিশনার(ভুমি)উম্মে সালমা খানুন মা-ইলিশ সংরক্ষন, ইলিশের প্রধান প্রজনন মৌসুম বাস্তবায়ন উপলক্ষে উজিরপুর থেকে প্রবাহিত সন্ধ্যা নদীতে মৎস্য আহরনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান পরিচালনার সময় রাকুদিয়ার আজাহার খলিফার ছেলে ইমরান খলিফা(৩০) নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে নদীতে নামলে তাকে আটক করে উজিরপুর মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের নেতৃত্বে পরিচালিত আইনশৃঙ্খলা বাহীনি।
উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা খানুন, আটককৃত জেলেকে দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত করে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে জেল হাজতে প্রেরন করেছেন।