1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বহু ত্যাগের পর মূল্যায়ন: ছাত্রদল থেকে যুবদলে এইচ এম রিয়াজ মাহমুদ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বহু ত্যাগের পর মূল্যায়ন: ছাত্রদল থেকে যুবদলে এইচ এম রিয়াজ মাহমুদ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের তরুণ রাজনীতিক এইচ এম রিয়াজ মাহমুদ দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি হিসেবে বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে পদায়ন পেয়েছেন।
জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তৎকালীন উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রকিবুল হাসান রাকিবের হাত ধরে রাজনীতিতে যুক্ত হন তিনি। ২০২১ সালে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান।
রাজনৈতিক জীবনে একাধিক আন্দোলনে অংশ নিয়ে তিনি পাঁচটি রাজনৈতিক মামলায় আসামি হন এবং ২০১৫ সালের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ ও ‘অসহযোগ আন্দোলন’-এর সময় দুই দফা হামলার শিকার হন তার পরিবার।
দলীয় মূল্যায়ন প্রসঙ্গে রিয়াজ মাহমুদ বলেন, এই সম্মান আমাকে আরও অনুপ্রাণিত করেছে। যুব সমাজকে জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ করতে কাজ চালিয়ে যাব। তিনি বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম. তছলিম উদ্দিন, ভারপ্রাপ্ত সভাপতি মামুন ভাই এবং বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খানকে কৃতজ্ঞতা জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network