1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পদ্মার এক কাতলার দাম ৫০ হাজার টাকা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল! পটুয়াখালীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক, পুলিশের কাছে সোপর্দ বরগুনায় ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক ১ দশমিনায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, শনাক্তের চেষ্টা চলছে খাদ্যগ্রহণে ইসলামের পাঁচ নীতি বৈষম্য দূর করে সমান উন্নয়ন করছে সরকার : বরগুনায় সেলিমা রহমান গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৬৩ কাঁঠালের বিস্কুট তৈরি করে সাড়া ফেলেছেন গাজীপুরে আব্দুস সাত্তার মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

পদ্মার এক কাতলার দাম ৫০ হাজার টাকা

  • আপডেট সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বিসিটি ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ওঠা ২০ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে। মাছটি নিলামে ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

 

 

রোববার সকাল ১০টার দিকে কাতল মাছটি স্থানীয় ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ কিনে নেন।

 

 

জানা গেছে, রোববার ভোরের দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার স্থানীয় জেলে মঙ্গল হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ঘাট মাছ বাজারের আড়তদার রেজাউল মণ্ডলের আড়ত থেকে নিলামে ২ হাজার ৫শ টাকা কেজি দরে মাছটি কিনে নেন দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান।

 

 

 

এ বিষয়ে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, প্রতিদিনের মতো আজও সকালে বাজারে মাছ কিনতে যাই। এ সময় দৌলতদিয়া মাছ বাজারের রেজাউলের আড়ত ঘরে বিশাল আকারের এই কাতলা মাছটি নিলামে তুললে আমিও শরিক হই। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ হাজার ৫শ টাকা কেজি দরে ৫০ হাজার টাকায় কাতলা মাছটি কিনে নেই। মাছটি বিক্রির জন্য নিজের আড়ত ঘরে এনে রেখেছি। কেজি প্রতি ১০০ টাকা করে লাভ রেখে মাছটি বিক্রি করব বলে তিনি জানান।

 

 

 

তিনি আরও বলেন, এই মৌসুমে ২০ কেজির মতো কাতলা মাছটি হাতেগোনা এক-দুইটি ধরা পড়ছে। এত বড় কাতলা মাছ পেয়ে জেলেরা যেমন খুশি হয়েছেন, আমিও একজন ব্যবসায়ী হিসেবে অনেকটা খুশি হয়েছি। মোবাইল ফোনের মাধ্যমে সিলেটের লন্ডন প্রবাসী এক ব্যক্তির কাছে মাছটি বিক্রি করে দিয়েছি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network