1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভ্যানচালক মঞ্জু হত্যা : খুনিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
অটোরিকশা আটকের পর চালকের ধাক্কায় ট্রাফিক পুলিশের মৃত্যু বরগুনায় আসামি ধরতে গিয়ে হামলায় আহত ৬ ডিবি পুলিশ বাউফলে সাইবার মামলায় উপ-খাদ্য পরিদর্শক কারাগারে চরফ্যাশনে যুবদল নেতার নেতৃত্বে ২ জামায়াত নেতাকে হাত-পা বেঁধে  মধ্যযুগীয় নির্যাতন ‘অর্থের বিনিময়ে’ এসএসসি পরীক্ষার্থীর খাতা লিখে দিচ্ছিলেন শিক্ষকরা অনলাইন সেবায় এসেছে বিসিসির পানি সরবরাহ বিভাগ বরিশাল শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট গলাচিপায় এনএসআই ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৫০ লক্ষ রেনুপোনা জব্দ, ট্রাক আটক ভোলায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে পুরস্কার প্রদান ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সচেতনতামূলক রেলী আয়োজন 

ভ্যানচালক মঞ্জু হত্যা : খুনিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ১০টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ বাসষ্ট্যান্ডে এ বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।
কাসেমাবাদ-হরিসেনাবাসীর ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভে প্রায় শতাধিক গ্রামবাসী অংশগ্রহন করেন। অবরোধের কারনে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় ৩০ মিনিট পর সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।
অবরোধ চলাকালীণ সময়ে গ্রামবাসী বলেন, নির্মম হত্যাকান্ডের শিকার ভ্যান চালক মঞ্জু বেপারীকে হত্যার প্রায় পাঁচ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত খুনীদের সনাক্ত করে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃংখলা বাহিনী। তারা অতিদ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
কাসেমবাদ গ্রামের বাসিন্দা ও শিক্ষক হুমায়ুন কবির বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার প্রেক্ষিতে কর্মসূচী প্রত্যাহার করা হয়েছে। এরপরও যদি হত্যাকারীদের সনাক্ত করে গ্রেপ্তার না করা হয়। তবে আরো কঠোর কর্মসূচী ঘোষনা করবে গ্রামবাসী।
উল্লেখ্য গত ১০ জানুয়ারী রাত সাড়ে এগারটার দিকে কাসেমবাদ এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে ভ্যান চালক মঞ্জু বেপারী নিজ বাড়িতে ফেরার সময় ওই এলাকার মৃত ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন নির্জন রাস্তায় তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসো মূমূর্ষ অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায়  হত্যা মামলা দায়ের করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network