1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য রেলী ও বৃক্ষরোপন কর্মসূচী পালন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় বিএনপি নেতা ও  বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান মহিলা ও শিশুবিষয়ক  মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হলেন সেলিমার রহমান বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত দাদার সম্পত্তি লিখে নিয়ে উধাও নাতি, বিপাকে বৃদ্ধ দম্পতি যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল রোগীর বরিশাল বিশ্ববিদ্যালয়ে দরজা আটকানো নিয়ে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী ভোলায় পুলিশের উদ্যাগে  মাদক বিরোধী সমাবেশ বাবুগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত তালতলীতে লোহার সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ডিঙি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য রেলী ও বৃক্ষরোপন কর্মসূচী পালন

  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলী, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।

 

২০ আগষ্ট বিকালে জেলা বিএনপির কার্যালয় থেকে রেলিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। পরে হাসপাতালের আঙ্গিনায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।

 

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক এইচ এম খলিল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট মুশফিকুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল, যূগ্ম আহ্বায়ক ফোরকান সিকদার, রাকিবুল ইসলাম সাকি,তুষার,খোকন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান হারিস,সদস্য সচিব শামিম মৃধা স্বেচ্ছাসেবক দলের পৌর কমিটির সদস্য সচিব শামীম মৃধা,

 

নবগ্রাম ইউনিয়ন আহ্বায়ক ফয়সাল শরীফ, বিনয়কাঠি ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরদারসহ বিভিন্ন ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাসপাতালসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে ময়লা আবর্জনা রাখার জন্য স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network