1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা কম: নাহিদ ইসলাম - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপায় ওয়ারিশি সম্পত্তির দখল নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-ধামকির অভিযোগ বাকেরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড শ্রেষ্ঠ হজ গাইডের সম্মাননা পেলেন পটুয়াখালীর মো. আব্দুল হালিম গাজী কাঠালিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের বাছাই পর্ব শুরু উজিরপুরে গভীর রাতে দোকানিদের হয়রানির প্রতিবাদ করায় ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ “দূর্ণীতির সাতকাহন” পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শত অভিযোগ  লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন বেল্লাল হোসেন বাবুগঞ্জে রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের আইডি কার্ড বিতরণ কাঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক আহত, অভিযুক্ত আটক

ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা কম: নাহিদ ইসলাম

  • আপডেট সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম মনে করছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, ‘আমরা জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে গণপরিষদের নির্বাচনে অংশ নিতে চাই। এর বাইরে অন্য কোনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না।’

রোববার (২৪ আগস্ট) মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত ‘২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা কখনো নির্বাচনের তারিখ নিয়ে বিতর্কে যাইনি। কেবল বলেছি- সংস্কার ও বিচারের নিশ্চয়তা থাকলে ডিসেম্বরেও নির্বাচন হলে তাতে আমাদের আপত্তি নেই।’

বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন পেছানো বা আসন সমঝোতা- এসব কেবল গুজব ও প্রোপাগান্ডা। আমাদের কাছে আসল বিষয় হচ্ছে সংস্কার। নির্বাচনে অংশগ্রহণের চেয়ে বড় বিষয় হলো- গণঅভ্যুত্থানের পর দেশের মানুষকে দেখানো যে পরিবর্তন আমরা এনেছি।’

তিনি আরও বলেন, ‘সংস্কারই আমাদের প্রধান এজেন্ডা। সংস্কার সম্পন্ন হওয়ার পরেই আমরা নির্বাচন নিয়ে ভাববো।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মাদ। সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক এবং সঞ্চালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network