1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাঠালিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
মা হারানো এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন পাল বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী স্পর্শিয়া এবার ‘লালপরী’ পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী আটক ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ৪০ জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

কাঠালিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৮ নভেম্বর) সকাল ১০টায় কাঠালিয়া পাইলট সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর বিএনপির সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, ঝালকাঠি জজ কোর্টের পিপি এ্যাড. মাহেব হোসেন, ছাত্রনেতা ব্যারিস্টার জাকারিয়া। সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকন। সভা সঞ্চালনা করেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) মোঃ আখতার হোসেন নিজাম মীরবহর। এতে বিএনপির জেলা, উপজেলা শাখাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়।

 

 

এ দিনই সেনা ও জনতার ঐক্যে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের নেতৃত্বে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার আহবান জানান। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। আলোচনা সভা শেষে বিশাল এক র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ করে বাসস্ট্যান্ড এসে শেষ হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network