1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে দুর্নীতি প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল! কলেজের শিক্ষক ১১ জন, ১২ শিক্ষার্থীর কেউই পরীক্ষায় অংশগ্রহণ করেনি রাজাপুরে যুবককে তুলেনিয়ে হত্যা, চার দিন পর প্রধান আসামি গ্রেফতার গাজীপুরে শ্রমিক আন্দোলনে ২৫ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১১ প্লাটুন বিজিবি রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম গলাচিপায় তরমুজ খেতের জমি দখলের চেষ্টা, মারধরের অভিযোগ শর্টসার্কিট থেকে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই তিন ভাইয়ের তিন বসতঘর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ঝালকাঠিতে ইয়াসের সামাজিক উদ্যোগ সাবেক ছাত্রলীগ নেতার লাশ রেখে ঘরে তালা, তিন সন্তান নিয়ে উধাও নারী

বরিশালে দুর্নীতি প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি   দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বরিশাল এলজিইডি অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

সোমবার (১১ মে) অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় (বরিশাল ও ভোলা) জেলা ও উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন   বিভাগীয় বরিশাল কার্যালয়ের পরিচালক (অতি : দা:) মো. গুলশান আনোয়ার প্রধান, সমন্বিত  জেলা কার্যালয় বরিশাল উপ-পরিচালক রাজকুমার সাহা, সহকারি পরিচালক খন্দকার কামরুজ্জামান, উপসহকারী পরিচালক ইমরান  হোসেন, বরিশাল জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জাব্বার  প্রমূখ।  অনুষ্ঠান শেষে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিশেষ প্রশিক্ষণে সফলভাবে অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ জেলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সম্পাদকদের মাঝে সনদ বিতরণ করেন।

জানা যায়,  এই প্রশিক্ষণটি পেশাগত ও সামাজিক কার্যক্রমে দুর্নীতিবিরোধী চর্চা, নৈতিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সততা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর খুবই গুরুত্বপূর্ণ।  এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ব্যক্তিগত ও সামাজিক জীবনে সততা প্রচার এবং দুর্নীতি প্রতিরোধে ইতিবাচক অবদান রাখবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network