1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
এমপিপুত্র মিন্টুর সার ডিলার নিয়োগ বাতিল চেয়ে আবেদন - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম দক্ষ ও মেধাবী শিক্ষকরাই গড়তে পারে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন পিরোজপুরে মানিক পশারীর দাফনে বাধা, প্রতিবাদে ভোলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, গ্রেপ্তার ৪১ ইরান যুদ্ধ ঘিরে তেলের ব্যবসায় মার্কিন কোম্পানির ১৩০ বিলিয়ন ডলার মুনাফা ভাণ্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ফায়ার সার্ভিস কর্মী ছিয়ামের দাফন সম্পন্ন ভাণ্ডারিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

এমপিপুত্র মিন্টুর সার ডিলার নিয়োগ বাতিল চেয়ে আবেদন

  • আপডেট সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলার প্রধান আসামি এমপিপুত্র নুরুজ্জামান মিন্টুসহ স্বজন ও ঘনিষ্ঠজনদের সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।

এসব নিয়োগ বাতিল ও অনিয়মের তদন্ত দাবিতে নাটোর জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন গুরুদাসপুরের সার ডিলার ব্যবসায়ী ও সচেতন নাগরিকবৃন্দ। সোমবার (২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের দফতরে এ অভিযোগ জমা দেওয়া হয়।

নাটোরের গুরুদাসপুরে সংসদ সদস্য আব্দুল আজিজের বড়ো ছেলে ও ছাত্রদল নেতা হত্যা মামলার প্রধান আসামি নুরুজ্জামান মিন্টুসহ স্বজন ও ঘনিষ্ঠজনদের সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।

এসব নিয়োগ বাতিল ও অনিয়মের তদন্ত দাবিতে নাটোর জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন গুরুদাসপুরের সার ডিলার ব্যবসায়ী ও সচেতন নাগরিকবৃন্দ। সোমবার দুপুরে জেলা প্রশাসকের দফতরে এ অভিযোগ জমা দেওয়া হয়।

লিখিত অভিযোগে বলা হয়, গত ৭ অক্টোবর প্রকাশিত গুরুদাসপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার সার ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকায় সরকারি নীতিমালা ও যোগ্যতা উপেক্ষা করা হয়েছে।

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ডিও লেটার এবং তার ছোট ছেলে মাহমুদুজ্জামান সোহাগের ব্যক্তিগত ঘনিষ্ঠতার সূত্র ধরে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।

অভিযোগে বিশেষভাবে বলা হয়, ধারাবারিষা ইউনিয়নে সংসদ সদস্যের বড়ো ছেলে মাদক সম্রাট নুরুজ্জামান মিন্টুকে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি।

এ ছাড়া সংসদ সদস্যের বেসরকারি ব্যক্তিগত সহকারী যুবদল নেতা শরিফুল ইসলাম বিপ্লব, আপন ভাগ্নের স্ত্রীর নামে এবং ছোট ছেলে মাহমুদুজ্জামান সোহাগের ভায়রাসহ ঘনিষ্ঠজনদেরও ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। নিয়োগপ্রাপ্ত কয়েকজনের ব্যাবসায়িক অভিজ্ঞতা, গুদাম ও ব্যাংক সলভেন্সিসহ প্রয়োজনীয় যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।

অভিযোগপত্রে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী শেখ এবং সার ব্যবসায়ী রাজু, শাহিন, আতিকুল ইসলাম, বাটুল, রইচ উদ্দিন, শামীম আক্তার, আয়নাল ও গোলাম হোসেন রসুল।

গুরুদাসপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখ বলেন, সার ডিলার নিয়োগে বিপুল পরিমাণ অর্থনৈতিক লেনদেনের অভিযোগ রয়েছে।

সংসদ সদস্যের বড়ো ছেলে হত্যা মামলার প্রধান আসামি হওয়া সত্ত্বেও তাকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। অবিলম্বে এসব নিয়োগ বাতিল করে প্রকৃত যোগ্য ব্যক্তিদের নিয়োগের দাবি জানান তিনি।

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম খান জানান, অভিযোগের অনুলিপি তিনি পেয়েছেন। জেলা প্রশাসক অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে পারবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network