1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
টঙ্গী থেকে নিখোঁজ ৩ শিশুকে বরিশালে উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম
কলেজের শিক্ষক ১১ জন, ১২ শিক্ষার্থীর কেউই পরীক্ষায় অংশগ্রহণ করেনি রাজাপুরে যুবককে তুলেনিয়ে হত্যা, চার দিন পর প্রধান আসামি গ্রেফতার গাজীপুরে শ্রমিক আন্দোলনে ২৫ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১১ প্লাটুন বিজিবি রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম গলাচিপায় তরমুজ খেতের জমি দখলের চেষ্টা, মারধরের অভিযোগ শর্টসার্কিট থেকে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই তিন ভাইয়ের তিন বসতঘর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ঝালকাঠিতে ইয়াসের সামাজিক উদ্যোগ সাবেক ছাত্রলীগ নেতার লাশ রেখে ঘরে তালা, তিন সন্তান নিয়ে উধাও নারী শ্রমিক আন্দোলনের মধ্যেই মিরপুরে এক পুলিশকে ঘিরে মারধর

টঙ্গী থেকে নিখোঁজ ৩ শিশুকে বরিশালে উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ হওয়া তিন শিশুকে বরিশাল থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত শিশুরা হলো—মিতু আক্তার (১২), কাইফা (১২) ও ইমাম মাহদী (৫)।

 

মঙ্গলবার (১২ মে) দুপুরে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

তিনি বলেন, ‘দীর্ঘ প্রচেষ্টার পর সোমবার সকাল ৬টার দিকে বরিশাল জেলার কাজিরহাট থানার হেশাম উদ্দিন বাজার এলাকা থেকে তিন শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

গত ৯ মে বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ ব্যাংকপাড়া এলাকা থেকে তারা নিখোঁজ হয়।

শিশুদের স্বজনরা টঙ্গী পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশের একটি দল উদ্ধার অভিযান শুরু করে।

 

ওসি আরও বলেন, ‘ঘটনাটি কীভাবে ঘটেছে ও শিশুদের সেখানে যাওয়ার পেছনের কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network