1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শাটডাউনের তিনদিন বরিশাল বিশ্ববিধ্যালয় , পদত্যাগের ঘোষণা শিক্ষকদের - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
কলেজের শিক্ষক ১১ জন, ১২ শিক্ষার্থীর কেউই পরীক্ষায় অংশগ্রহণ করেনি রাজাপুরে যুবককে তুলেনিয়ে হত্যা, চার দিন পর প্রধান আসামি গ্রেফতার গাজীপুরে শ্রমিক আন্দোলনে ২৫ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১১ প্লাটুন বিজিবি রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম গলাচিপায় তরমুজ খেতের জমি দখলের চেষ্টা, মারধরের অভিযোগ শর্টসার্কিট থেকে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই তিন ভাইয়ের তিন বসতঘর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ঝালকাঠিতে ইয়াসের সামাজিক উদ্যোগ সাবেক ছাত্রলীগ নেতার লাশ রেখে ঘরে তালা, তিন সন্তান নিয়ে উধাও নারী শ্রমিক আন্দোলনের মধ্যেই মিরপুরে এক পুলিশকে ঘিরে মারধর

শাটডাউনের তিনদিন বরিশাল বিশ্ববিধ্যালয় , পদত্যাগের ঘোষণা শিক্ষকদের

  • আপডেট সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে পূর্ণাঙ্গ শাটডাউনের কর্মসূচির তিনদিন চলছে। একই সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষকরা। এখন পর্যন্ত তিনটি গুরুত্বপূর্ণ পদে পদত্যাগ চেয়ে অব্যাহতি নিয়েছে তিনজন শিক্ষক।

 

বুধবার (১৩ মে) দুপুরে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল। একইদিনে ব্যক্তিগত কারণ দেখিয়ে সিন্ডিকেট সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়ছার এবং ছাত্র প্রতিনিধি শিক্ষক। এদিকে আন্দোলনরত শিক্ষকরা ক্যাম্পাসে প্রবেশ করছেন না বরং তাদের নির্দিষ্ট অফিসগুলোতে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে।

 

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড. মো. তৌফিক আলম বলেন, আন্দোলন যৌক্তিক হলে সেটি সরকার দ্রুত সময় মেনে নিতো। যেহেতু এখানে অধ্যাপক পদের কোন পদ খালি নেই, তাই এই আন্দোলনটি ইউজিসি মেনে না নেয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও মানা সম্ভব হচ্ছেনা। তবে শিক্ষার্থীদের বিষয় চিন্তা করে দ্রুত সকলকে ক্লাসে ফিরে আসার জন্য তিনি (ভিসি) আহবান জানিয়েছেন। উল্লেখ, গত ১১ মে থেকে কমপ্লিট শাটডাউন চলছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network