1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের অব্যাহত সমর্থন চাইল বাংলাদেশ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
মা হারানো এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন পাল বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী স্পর্শিয়া এবার ‘লালপরী’ পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী আটক ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ৪০ জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের অব্যাহত সমর্থন চাইল বাংলাদেশ

  • আপডেট সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে একটি স্থায়ী সমাধান অর্জনে জাপানের অব্যাহত সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, ‘এই দীর্ঘস্থায়ী মানবিক ও আঞ্চলিক সংকট সমাধানে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’

রোববার (৬ সেপ্টেম্বর) জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া ঢাকায় প্রতিমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই সমর্থন কামনা করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বৈঠকে হুমায়ুন কবির বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের জন্য নিপ্পন ফাউন্ডেশন ও জাপানের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন।

জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া ঢাকায় প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন
এ সময় সাসাকাওয়া বাংলাদেশের সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের পাঁচ দশকেরও বেশি সময়ের সম্পৃক্ততার কথা তুলে ধরে বলেন, এই সম্পর্ক ‘গভীর বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার’ ওপর প্রতিষ্ঠিত।

তিনি স্মরণ করেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় বাস্তুচ্যুত মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তার মধ্য দিয়ে ১৯৭১ সালে ফাউন্ডেশনের সঙ্গে বাংলাদেশের সহযোগিতার সূচনা হয়েছিল।

এরপর থেকে জাপানের এই ফাউন্ডেশন বিভিন্ন উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশকে সহায়তা দিয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে তারা রোহিঙ্গা মানবিক সংকট নিরসনেও যথেষ্ট গুরুত্ব দিয়েছে বলে জানান তিনি।

সাসাকাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), বিভিন্ন সরকার, আন্তর্জাতিক সংস্থা, এনজিও এবং এ রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে সহযোগিতার মাধ্যমে কুষ্ঠ রোগ নির্মূলে তার প্রতিষ্ঠানের চার দশকেরও বেশি সময় ধরে করা কাজ সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি বাংলাদেশে কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা দিতে নিপ্পন ফাউন্ডেশনের আগ্রহের কথাও জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network