1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কেটে নেয়ার অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
লালমোহনে মেজর হাফিজ বীর বিক্রম ক্রিড়া একাডেমির জার্সি উন্মোচন বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ ঝালকাঠিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কেটে নেয়ার অভিযোগ উজিরপুরে পুলিশের অভিযানে ইয়াবা কারবারি গ্রেপ্তার উজিরপুরে ইউএনও’র উপহার পেয়ে সংগ্রামী রিয়াজের মুখে হাসি পরিকল্পিত নগরায়ণই অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি: জাতিসংঘে সোহেল মঞ্জুর দখলমুক্ত সরকারি জমিতে সবুজের ছোঁয়া; গৌরনদীতে ইকোপার্ক নির্মাণে রোপণ ২০০ শিমুল গাছ তোরণ-ব্যানার ছাড়াই বরিশালে জামায়াতের বিভাগীয় সম্মেলন, রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আভাস বই পড়ে পুরস্কার পেল ব‌রিশা‌লের ২৭৭৬ শিক্ষার্থী বরগুনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় তোলপাড়

ঝালকাঠিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কেটে নেয়ার অভিযোগ

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মহাদিপুর মৌজায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় সম্পত্তির গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে|

১৬ জুলাই বৃহস্পতিবার রাতে ওই এলাকার মৃত মুজাহার জোমাদ্দারের পুত্র আঃ ওয়াহেদ জোমাদ্দার ঝালকাঠি সদর থানায় ১৫জনকে বিবাদী করে এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেন| এতে বিবাদীরা হলেন, রাজাপুর গ্রামের আব্দুল আলী বেপারীর পুত্র হেমায়েত বেপারী, গিয়াস বেপারী, নাদের বেপারীর পুত্র রিয়াজ বেপারী ও পলাশ বেপারী, কাদের বেপারীর পুত্র মো: বেল্লাল বেপারী, মো: হেলাল বেপারী, মৃত আ: হক বেপারীর পুত্র সাইদুল বেপারী, সাইফুল ইসলাম ওরফে বেলায়েত বেপারী, সাখায়াত বেপারী, আ: রব বেপারীর পুত্র লিটন বেপারী, এন্তেজ আলীর পুত্র আকাব্বর বেপারী, মৃত সাহেদ মুন্সির পুত্র এনায়েত মুন্সি| মহাদিপুর গ্রামের আ: করিম হাং এর পুত্র খলিল হাং ও ইয়াকিন হাওলাদার|

 

 

ভুক্তভোগী আঃ ওয়াহেদ জোমাদ্দার লিখিত অভিযোগে উল্লেখ করেন মাহদীপুর মৌজার আর এস ২/৪/৫/২০/১২০/১৯১, এসএ ১/৯/১৯৩/৪৯নং খতিয়ানের ৩৪ একর ৫৪ শতাংশ জমির মালিকানা সূত্রে ভোগ দখল করে আসছেন| জমি নিয়ে ঝালকাঠি আদালতে একটি দেওয়ানী মামলা চলমান রয়েছে যার নং ১৩৬/২০০৭| গত বছর ২৭ আগস্ট আদালত মামলা চলমান রেখে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে যার সামারক নং ৩১| কিন্তু গত ১৬ জুলাই সকালে বিবাদীগণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমির বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিচ্ছে এবং জমিতে চাষাবাদ করছে|

 

বাদীপক্ষ বিবাদীদের বেআইনী কাজে বাধা দিলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে এবং দেশীয় অস্ত্র নিয়ে খুন জখম করার হুমকি প্রদান করে|

এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই পারভেজ মুঠোফোনে সাংবাদিকদের জানান, “অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যাই| সেখানে কিছু গাছ ও ডালপালা কাটা অবস্থায় পাই| কিন্তু ঘটনাস্থলে কোন লোক পাই নাই| খোজ খবর নিয়ে জানার চেষ্টা করছি|কেহ বেআইনী কাজ করলে তাদের বিরুদ্ধে বিধি মেতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে|”
ভুক্তভোগী আঃ ওয়াহেদ জোমাদ্দার বলেন, “বিবাদীরা মাস্তান, সন্ত্রাসী ও ভুমিদস্যু| তারা খুন খারাপিসহ নানা অপকর্মের সাথে জড়িত| আমাদের জমি ও জমির গাছপালা বেআইনীভাবে কেটে নিচ্ছে| তারা আইন আদালতের তোয়াক্কা করে না| আমরা নিরুপায় হয়ে আইনের দ্বারস্থ হয়েছি|”

বিবাদী পক্ষের রিয়াজ বেপারী ও বেলায়েত বেপারী বলেন, “জমির আমাদের ˆবধ মালিকানার কাগজপত্র আছে| কাগজ পত্র এখন সাথে নাই, সময় দিলে পরে আপনাদের কাগজ পত্র দেখাবো| জমিতে বর্তমানে কোন নিষেধাজ্ঞা নাই|”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network