1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠির কাঠালিয়ায় স্ত্রীর হামলায় স্বামী গুরুতর আহত: ঘটনাস্থল থেকে হাতুড়ির হাতল উদ্ধার পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়ন, মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা ২৭৬ কোটি টাকা আত্মসাৎ: শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের মামলা রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মারধরের অভিযোগ কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি পটুয়াখালীতে পুকুরপাড় থেকে যুবকের লাশ উদ্ধার উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ

উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করে উল্টোপথে ও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পতাকাবাহী গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টা ৮ মিনিটে মন্ত্রীর পতাকাবাহী ‘রেঞ্জ রোভার’ গাড়িটি সার্কিট হাউজ রোডের উল্টোপথ দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের সম্পূর্ণ লঙ্ঘন হওয়ায় কর্তব্যরত পুলিশ সদস্যরা গাড়িটি থামিয়ে দেন।

পরে গাড়িচালক আরিফ হোসেনের বিরুদ্ধে বিপরীত লেনে ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে দুটি মামলায় তিন হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, ঘটনার সময় গাড়ির ভেতরে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত নিজে উপস্থিত ছিলেন। তবে এ বিষয়ে মন্ত্রীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে উল্টোপথে চলার অভিযোগে মামলা দায়েরের ঘটনা ঘটল। অতীতে দ্রুত গন্তব্যে পৌঁছাতে বা যানজট এড়াতে মন্ত্রীদের গাড়ি উল্টোপথে যাওয়ার খবর গণমাধ্যমে এলেও আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে এমন কঠোর পদক্ষেপ নেওয়ার নজির এবারই প্রথম।

সার্জেন্ট সিফাত গণমাধ্যমকে বলেন, ‘মন্ত্রীর গাড়িটি লেন লঙ্ঘন করে স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। তখন দায়িত্বরত ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা গাড়িটি আটক করেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গাড়িটির বিরুদ্ধে মাধ্যমে মামলা দেওয়া হয়।’

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে বলেন, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী নিজে আইন মেনে যানজটের মধ্যেও ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে সচিবালয়ে যাতায়াত করছেন, সেখানে কোনো মন্ত্রী বা সচিবের গাড়ির উল্টোপথে যাওয়ার এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা মোটেও কাম্য নয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network