1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে পরকীয়া সন্দেহে গৃহবধূকে ‘পিটিয়ে হত্যা’, স্বামী গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় বিএনপি নেতা ও  বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান মহিলা ও শিশুবিষয়ক  মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হলেন সেলিমার রহমান বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত দাদার সম্পত্তি লিখে নিয়ে উধাও নাতি, বিপাকে বৃদ্ধ দম্পতি যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল রোগীর বরিশাল বিশ্ববিদ্যালয়ে দরজা আটকানো নিয়ে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী ভোলায় পুলিশের উদ্যাগে  মাদক বিরোধী সমাবেশ বাবুগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত তালতলীতে লোহার সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ডিঙি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

বরিশালে পরকীয়া সন্দেহে গৃহবধূকে ‘পিটিয়ে হত্যা’, স্বামী গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত স্বামী রাসেল হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ঢাকার খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমি আক্তার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের কাজলাকাঠি গ্রামের বাসিন্দা। তিনি রাসেল হাওলাদারের স্ত্রী।

নিহতের ভাই মেহেদী জানান, চাকরির সুবাদে সুমি ও তার স্বামী রাসেল ঢাকায় বসবাস করতেন। পরকীয়ার সন্দেহে শুক্রবার দিনভর সুমিকে নির্যাতন করেন রাসেল। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় শুক্রবার সন্ধ্যায় সুমির মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার পর ওই বাসার লোকজন খিলগাঁও থানায় সুমি আত্মহত্যা করেছেন বলে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ সময় পালিয়ে যান রাসেল হাওলাদার।

পরে সুমিকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। এরপর অভিযান চালিয়ে অভিযুক্ত রাসেল হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই মেহেদী খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে সুমি আক্তারের মরদেহ গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি গ্রামে নেওয়া হয়। শনিবার সকালে সেখানে তার দাফন হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network