1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আইন শিক্ষার্থীদের ন্যায়বিচার ও দায়িত্ববোধকে প্রাধান্য দিতে হবে : ববি উপাচার্য - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাসার নিচতলা থেকে তরুণ উদ্যোক্তার মোটরসাইকেল চুরি ভোলায় ডাকাতি মামলার দুই আসামি গ্রেপ্তার বরিশালে কৃষক কার্ড পেলেন ২৩৬২ জন লালমোহনে ভিডিও কনফারেন্সে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় ১ হাজার ৬২৪জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বাবুগঞ্জে ব্যতিক্রমী ভ্যান র‌্যালি করে গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী শিহাব বরগুনায় ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন আইন শিক্ষার্থীদের ন্যায়বিচার ও দায়িত্ববোধকে প্রাধান্য দিতে হবে : ববি উপাচার্য ঝালকাঠিতে বিএনপি নেতার ইন্ধনে বসতঘর ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর, অভিভাবক আটক

আইন শিক্ষার্থীদের ন্যায়বিচার ও দায়িত্ববোধকে প্রাধান্য দিতে হবে : ববি উপাচার্য

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘টক অন প্রি-ট্রায়াল প্রসিডিংস অব ক্রিমিনাল কেসেস ইন কনটেক্সট অব বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে আইন বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। তিনি বলেন, ‘ন্যায়বিচার ও আইনের শাসনের প্রতি মানুষের আস্থা একটি রাষ্ট্রের নিরাপত্তা, ঐক্য ও স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ ভিত্তি। সামাজিক সমঝোতার পথ যখন বন্ধ হয়ে যায়, তখন মানুষ আদালতের দ্বারস্থ হয়। তাই তথ্য-প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে সঠিক বিচার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ভবিষ্যৎ পেশাজীবনে আইন শিক্ষার্থীদের সত্য, ন্যায়বিচার, দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধকে সর্বদা মনে রাখতে হবে। কারণ আইন ও বিচারব্যবস্থা একটি দেশের আয়না। আইনের শাসন নিশ্চিত হলে জনগণের রাষ্ট্র ও বিচারব্যবস্থার প্রতি আস্থা বৃদ্ধি পায়।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মুহাম্মদ মাহবুবুর রহমান, পিএইচডি। আইন বিভাগের চেয়ারম্যান ও আইন অনুষদের ডিন ড. সারদার কায়সার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রভাষক মোঃ ছোটন আলী। সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আলমগীর হোসাইন।

সভায় বাংলাদেশের ফৌজদারি মামলার বিচার প্রক্রিয়ায় প্রি-ট্রায়াল কার্যক্রমের গুরুত্ব, সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া, বিদ্যমান চ্যালেঞ্জ এবং বিচার প্রক্রিয়াকে আরও কার্যকর ও ন্যায়সংগত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network