1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাসার নিচতলা থেকে তরুণ উদ্যোক্তার মোটরসাইকেল চুরি ভোলায় ডাকাতি মামলার দুই আসামি গ্রেপ্তার বরিশালে কৃষক কার্ড পেলেন ২৩৬২ জন লালমোহনে ভিডিও কনফারেন্সে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় ১ হাজার ৬২৪জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বাবুগঞ্জে ব্যতিক্রমী ভ্যান র‌্যালি করে গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী শিহাব বরগুনায় ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন আইন শিক্ষার্থীদের ন্যায়বিচার ও দায়িত্ববোধকে প্রাধান্য দিতে হবে : ববি উপাচার্য ঝালকাঠিতে বিএনপি নেতার ইন্ধনে বসতঘর ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর, অভিভাবক আটক

বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সিটি কর্পোরেশনের আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে যৌথ গবেষণা প্রকল্পের প্রস্তাবনা বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমি-ইন্ডাস্ট্রি কোলাবরেশনের আওতায় অস্ট্রেলিয়ার ইউরালা কাউন্সিল, ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এসিআই ফার্টিলাইজার বাংলাদেশ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল সিটি কর্পোরেশনের সমন্বয়ে প্রস্তাবিত এ যৌথ গবেষণা প্রকল্পের প্রস্তাবনা হস্তান্তর করা হয়।

প্রস্তাবিত প্রকল্পের মূল লক্ষ্য বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও পরিবেশবান্ধব করা। বিশেষ করে পাইরোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্য পুনর্ব্যবহার ও রিসাইক্লিংয়ের সম্ভাবনা নিয়ে গবেষণা করা হবে।

অস্ট্রেলিয়ার একটি কোম্পানি পাইরোলাইসিস প্রযুক্তির মাধ্যমে বর্জ্য রিসাইক্লিং কার্যক্রমে অর্থায়নে আগ্রহ প্রকাশ করায় বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনার জন্য এ গবেষণা প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত গবেষণা প্রকল্পের প্রজেক্ট লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ডের শিক্ষক প্রফেসর ড. শামীম মিয়া।

প্রকল্পের প্রজেক্ট মেম্বার হিসেবে রয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. খোকন হোসেন এবং জেএসপিএস-ইউজিসি বাই-ল্যাটারাল জয়েন্ট রিসার্চ প্রজেক্টের প্রজেক্ট মেম্বার ও স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।

সংশ্লিষ্টরা জানান, এ গবেষণা বাস্তবায়িত হলে বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তির ব্যবহার, বর্জ্য পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনার ক্ষেত্রে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হতে পারে।

এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নীত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও কাজ করে যাচ্ছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network