1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে কৃষক কার্ড পেলেন ২৩৬২ জন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাসার নিচতলা থেকে তরুণ উদ্যোক্তার মোটরসাইকেল চুরি ভোলায় ডাকাতি মামলার দুই আসামি গ্রেপ্তার বরিশালে কৃষক কার্ড পেলেন ২৩৬২ জন লালমোহনে ভিডিও কনফারেন্সে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় ১ হাজার ৬২৪জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বাবুগঞ্জে ব্যতিক্রমী ভ্যান র‌্যালি করে গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী শিহাব বরগুনায় ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন আইন শিক্ষার্থীদের ন্যায়বিচার ও দায়িত্ববোধকে প্রাধান্য দিতে হবে : ববি উপাচার্য ঝালকাঠিতে বিএনপি নেতার ইন্ধনে বসতঘর ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর, অভিভাবক আটক

বরিশালে কৃষক কার্ড পেলেন ২৩৬২ জন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে বরিশাল জেলার হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের ২৩৬২টি কৃষক পরিবারের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। উপজেলার ছয়টি ইউনিয়নে পর্যায়ক্রমে এই কার্ড বিতরণ করা হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বরিশাল জেলার জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে অনলাইনে সংযুক্ত থেকে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে হিজলা থেকে সংযুক্ত ছিলেন, বরিশাল জেলা কৃষি উপ-পরিচালক মোসাম্মদ মরিয়ম, হিজলা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা শামিম আফ্রিদি, হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন খোকনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী জেলার ফুলগাজী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। সেখানে বিকাল ৪টায় দেশের ৫৬টি জেলার ৭৭টি উপজেলায় কৃষি কার্ড সেবার উদ্বোধন করেন। দেশের ১লাখ ৪৭ জন ভাতাভোগীর কাছে কৃষি কার্ডের বাৎসরিক ২৫০০ টাকা পৌঁছে যায়।

জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, সরকারের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী মাত্র সাত মাসের মধ্যে হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নে গরীব ও অসহায় কৃষকদের সহায়তার জন্য কৃষি কার্ড বিতরণ করা হয়েছে। যার সুবিধা পাবে সকল প্রান্তিক কৃষকরা।

তিনি বলেন, কৃষকরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, কৃষি উপকরণে সহায়তা প্রদান এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সহজে পাওয়ার ক্ষেত্রে কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।

আজকে সেটাই প্রমাণ করেছে বর্তমান সরকার। প্রান্তিক পর্যায়ের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে সবার আগে সেবা পৌঁছে দিতে কাজ করছে বর্তমান সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ফখরুল ইসলাম।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network