1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় মানবপাচার মামলার আসামী তরিকুল ইসলাম গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাসার নিচতলা থেকে তরুণ উদ্যোক্তার মোটরসাইকেল চুরি ভোলায় ডাকাতি মামলার দুই আসামি গ্রেপ্তার বরিশালে কৃষক কার্ড পেলেন ২৩৬২ জন লালমোহনে ভিডিও কনফারেন্সে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় ১ হাজার ৬২৪জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বাবুগঞ্জে ব্যতিক্রমী ভ্যান র‌্যালি করে গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী শিহাব বরগুনায় ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন আইন শিক্ষার্থীদের ন্যায়বিচার ও দায়িত্ববোধকে প্রাধান্য দিতে হবে : ববি উপাচার্য ঝালকাঠিতে বিএনপি নেতার ইন্ধনে বসতঘর ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর, অভিভাবক আটক

বানারীপাড়ায় মানবপাচার মামলার আসামী তরিকুল ইসলাম গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় মানবপাচার মামলার আসামী তরিকুল ইসলামকে (৪৫)  গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে বুধবার দুপুরে বরিশাল এসআরবি-৮” র সহায়তায় বানারীপাড়া থানা পুলিশ বরিশাল নগরীর কাউনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
মামলা সুত্রে জানা গেছে,বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের ব্রাক্ষ্মণকাঠী গ্রামের সেলিম হোসেন বেপারীর ছেলে আমিনুল ইসলামকে (২২) সৌদি আরবে অর্ধ লক্ষাধিক টাকা বেতনে  উন্নত  হোটেলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চার লাখ টাকা নেন আসামী তরিকুল ইসলাম।
গত ১১ ফেব্রুয়ারী আমিনুল ইসলামকে সৌদিআরবে নেওয়া হলেও কোন কাজ দেওয়া হয়নি। তাকে ওয়ার্ক পারমিট ও  আকামাসহ বৈধ কোন কাগজপত্র না দিয়ে উল্টো আটকে রেখে  মানসিক ও শারিরীকভাবে নির্যাতন করা হয়।
এক পর্যায়ে দেশে ফেরত পাঠানোর কথা বলে আমিনুল ইসলামের পরিবারের কাছ থেকে আরও ৩৫ হাজার টাকা নেওয়া হয়। কিন্তু তাকে দেশে পাঠানো হয়নি। ছেলের দুঃশ্চিন্তায় বাবা- মা দিশেহারা হয়ে পড়েন। সৌদিআরবে অবৈধ হিসেবে আমিনুল ইসলাম মানবেতর জীবনযাপন করছেন।
তার কাছে বৈধ কোনকাগজপত্র না থাকায় দেশে ফিরতে পারছেন না। নিরুপায় হয়ে আমিনুল ইসলামের পিতা সেলিম হোসেন বেপারী বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর বরিশাল মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালে  বরিশাল নগরীর কাজিপাড়া সড়কের বগুড়া-আলেকান্দা এলাকার তরিকুল ইসলামের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ এনে মামলা দায়ের করেন।
আদালতের বিচারকের সৈয়দ আবিদুল হকের নির্দেশে গত ২০ সেপ্টেম্বর মামলাটি বানারীপাড়া থানায় রুজু করা হয়।  এ মামলায় আসামী তরিকুল ইসলামকে বুধবার দুপুরে বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে বরিশাল আদালতে পাঠানো হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network