1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মুলাদীতে ছাত্রদলকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম দক্ষ ও মেধাবী শিক্ষকরাই গড়তে পারে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন পিরোজপুরে মানিক পশারীর দাফনে বাধা, প্রতিবাদে ভোলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, গ্রেপ্তার ৪১ ইরান যুদ্ধ ঘিরে তেলের ব্যবসায় মার্কিন কোম্পানির ১৩০ বিলিয়ন ডলার মুনাফা ভাণ্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ফায়ার সার্ভিস কর্মী ছিয়ামের দাফন সম্পন্ন ভাণ্ডারিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

মুলাদীতে ছাত্রদলকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

  • আপডেট সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মুলাদীতে আনন্দ মিছিল করেছেন ছাত্রদল নেতাকর্মীরা।

 

 

মঙ্গলবার বেলা ১১টায় মুলাদী উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এই মিছিল করা হয়। মিছিলটি মুলাদী বন্দর রক্ষা বাঁধের ওপর বিএনপির কার্যালয় থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুলাদী পৌরসভা ভবনের সামনে সংক্ষিপ্ত সভা করে।

 

মুলাদী পৌরসভা ছাত্রদলের আহবায়ক মোঃ সোহানুর রহমান সোহান হাওলাদার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোঃ কবির হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মতিউর রহমান তোহা,  মিয়াদ হোসেন কিমু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফিরোজ হাওলাদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইসমাইল সরদার, মুলাদী সরকারী কলেজ ছাত্রদলের মোঃ রিফাত মল্লিক, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাইফুদ্দিন রেজা, কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ামিন ইসলাম, জুবায়ের হোসাইন, মোঃ তামিম খাঁন, পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ মাহবুব সরদার, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রাতুল আহমেদ,নাজিরপুর ইউনাইটেড কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সুজন হোসাইন, সদর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক বেল্লাল চৌকিদার, বেল্লাল হোসেন মহোলদার,কলেজ ছাত্রদল নেতা সাগর হোসাইনসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

 

 

সভায় বক্তারা বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালি করতে এবং বরিশাল জেলা ছাত্রদলের রাজনীতিকে গতিশীল করার লক্ষে তৌফিকুল ইসলাম ইমরানকে আহবায়ক, আসিফ আল মামুনকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং মোঃ আল আমিন মৃধাকে সদস্য সচিব করে বরিশাল জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। নতুন নেতৃত্বের হাত ধরে এগিয়ে যাবে আগামীর ছাত্ররাজনীতি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network