1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গলাচিপায় এইচএসসিতে পাসের হার ৩৯.৩৫% জিপিএ ৫ পেয়েছেন মাত্র ৮ শিক্ষার্থী - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম দক্ষ ও মেধাবী শিক্ষকরাই গড়তে পারে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন পিরোজপুরে মানিক পশারীর দাফনে বাধা, প্রতিবাদে ভোলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, গ্রেপ্তার ৪১ ইরান যুদ্ধ ঘিরে তেলের ব্যবসায় মার্কিন কোম্পানির ১৩০ বিলিয়ন ডলার মুনাফা ভাণ্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ফায়ার সার্ভিস কর্মী ছিয়ামের দাফন সম্পন্ন ভাণ্ডারিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

গলাচিপায় এইচএসসিতে পাসের হার ৩৯.৩৫% জিপিএ ৫ পেয়েছেন মাত্র ৮ শিক্ষার্থী

  • আপডেট সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

 সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে।

উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৪১৮ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৫৫৮ জন। এতে মোট পাসের হার দাঁড়িয়েছে ৩৯.৩৫ শতাংশ।

আর জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৮ জন শিক্ষার্থী। ‎প্রাপ্ত ফলাফল অনুযায়ী, পাসের হারে উপজেলায় শীর্ষে রয়েছে গলাচিপা মহিলা কলেজ। প্রতিষ্ঠানটির পাসের হার ৫৫.০৩ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে রয়েছে উলানিয়া স্কুল অ্যান্ড কলেজ, যেখানে পাসের হার ৫৪.০৫ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে গলাচিপা সরকারি কলেজ। এ কলেজে পাসের হার ৫১.৪৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৫ জন শিক্ষার্থী।

‎প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল : ‎১. গলাচিপা মহিলা কলেজ: ১৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৮২ জন। পাসের হার ৫৫.০৩ শতাংশ। ‎২. উলানিয়া স্কুল অ্যান্ড কলেজ: ১১১ জনের মধ্যে পাস করেছেন ৬০ জন।

পাসের হার ৫৪.০৫ শতাংশ। ‎৩. গলাচিপা সরকারি কলেজ: ৩৮৩ জনের মধ্যে পাস করেছেন ১৯৭ জন। পাসের হার ৫১.৪৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫ জন। ‎৪. বকুলবাড়িয়া ইউনিয়ন কলেজ: ১১৭ জনের মধ্যে পাস করেছেন ৪৭ জন।

পাসের হার ৪০.১৭ শতাংশ। ‎৫. চিকনিকান্দি কলেজ: ৬৬ জনের মধ্যে পাস করেছেন ২৩ জন। পাসের হার ৩৪.৮৫ শতাংশ। ‎৬. কলাগাছিয়া এস এম সেকেন্দার আলী চৌধুরী ডিগ্রি কলেজ: ১৪৪ জনের মধ্যে পাস করেছেন ৪৭ জন।

পাসের হার ৩২.৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ জন। ‎৭. হাজী কেরামত আলী ডিগ্রি কলেজ: ১৩৫ জনের মধ্যে পাস করেছেন ৩৭ জন। পাসের হার ২৭.৪১ শতাংশ।

‎৮. খারিজ্জমা কলেজ: ১৭৫ জনের মধ্যে পাস করেছেন ৪৭ জন। পাসের হার ২৬.৮৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ জন। ‎৯. আমখোলা কলেজ: ৩১ জনের মধ্যে পাস করেছেন ৫ জন। পাসের হার ১৬.১৩ শতাংশ।

‎১০. গলাচিপা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ: ৬১ জনের মধ্যে পাস করেছেন ৮ জন। পাসের হার ১৩.১১ শতাংশ। ‎১১. চর আগস্তি স্কুল অ্যান্ড কলেজ: ৪৪ জনের মধ্যে পাস করেছেন ৫ জন। পাসের হার ১১.৩৬ শতাংশ। ‎

১২. বিপিসি স্কুল অ্যান্ড কলেজ: ২ জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারেননি। পাসের হার শূন্য শতাংশ। ‎ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাত্র তিনটি প্রতিষ্ঠানে পাসের হার ৫০ শতাংশের বেশি।

অন্যদিকে, কয়েকটি প্রতিষ্ঠানে পাসের হার ২০ শতাংশেরও নিচে। বিশেষ করে বিপিসি স্কুল অ্যান্ড কলেজে কোনো শিক্ষার্থী পাস করতে না পারা এবং চর আগস্তি ও গলাচিপা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নিম্ন পাসের হার উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে।

‎সামগ্রিকভাবে গলাচিপা উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফল শিক্ষার মান, পাঠদান পদ্ধতি ও শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে নতুন করে ভাবনার অবকাশ তৈরি করেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network