1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মিরপুরে শ্রমিক আন্দোলনে আ. লীগের উসকানির অভিযোগ, আটক বেশ কয়েকজন - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম দক্ষ ও মেধাবী শিক্ষকরাই গড়তে পারে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন পিরোজপুরে মানিক পশারীর দাফনে বাধা, প্রতিবাদে ভোলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, গ্রেপ্তার ৪১ ইরান যুদ্ধ ঘিরে তেলের ব্যবসায় মার্কিন কোম্পানির ১৩০ বিলিয়ন ডলার মুনাফা ভাণ্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ফায়ার সার্ভিস কর্মী ছিয়ামের দাফন সম্পন্ন ভাণ্ডারিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

মিরপুরে শ্রমিক আন্দোলনে আ. লীগের উসকানির অভিযোগ, আটক বেশ কয়েকজন

  • আপডেট সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকেরা কাজে ফিরলেও তাদের আন্দোলনকে কেন্দ্র করে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সকালে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে জনতার হাতে আটক হন বেশ কয়েকজন। তাদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী বলে দাবি পুলিশের।

আটকদের একজন গোপালগঞ্জের ইমরান। তার মুঠোফোনে আন্দোলনে উসকানি দেওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে শ্রমিক পরিচয়ে কেন আন্দোলনে অংশ নিয়েছেন, সে বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি তিনি।

যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, আটকের কিছুক্ষণ আগে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে ইমরানের নেতৃত্বে কয়েকজন জড়ো হন। তারা সড়কে আগুন জ্বালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে। এ সময় আরও কয়েকজনকে আটক করা হয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, আন্দোলনকারীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে মিরপুরে সংঘর্ষের ঘটনায় রোববার থেকে সোমবার পর্যন্ত ২৯ জনকে আটক করা হয়েছে। এসব ঘটনায় পাঁচটি মামলা করেছে পুলিশ। তিনি আরও জানান, পোশাকশ্রমিকেরা কাজে ফিরে গেলেও একটি রাজনৈতিক মহল আন্দোলনকে উসকে দেওয়ার চেষ্টা করছে বলে তাদের কাছে তথ্য রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network