1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বিসিসির মতবিনিময় সভা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম দক্ষ ও মেধাবী শিক্ষকরাই গড়তে পারে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন পিরোজপুরে মানিক পশারীর দাফনে বাধা, প্রতিবাদে ভোলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, গ্রেপ্তার ৪১ ইরান যুদ্ধ ঘিরে তেলের ব্যবসায় মার্কিন কোম্পানির ১৩০ বিলিয়ন ডলার মুনাফা ভাণ্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ফায়ার সার্ভিস কর্মী ছিয়ামের দাফন সম্পন্ন ভাণ্ডারিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বিসিসির মতবিনিময় সভা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ‘কোরবানির চামড়া আমাদের জাতীয় সম্পদ। এর সঠিক সংরক্ষণ নিশ্চিত করতে বরিশাল সিটি করপোরেশন বদ্ধপরিকর। নগরীর প্রতিটি ওয়ার্ডে যাতে সুশৃঙ্খলভাবে চামড়া সংগ্রহ ও সংরক্ষণ করা যায়, সে বিষয়ে আমরা ইতোমধ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছি।

 

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়া সঠিকভাবে সংরক্ষণ, পরিবহন ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত ওই সভায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পক্ষ থেকে অংশগ্রহণ করেন সিটি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

 

সভায় কোরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয় এবং মৌসুমী ব্যবসায়ীরা যাতে ন্যায্য মূল্য পান, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ এবং দ্রুততম সময়ের মধ্যে চামড়া সংগ্রহের স্থান পরিষ্কার করার বিষয়ে আলোকপাত করা হয়।

 

সভায় বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘কোরবানির চামড়া আমাদের জাতীয় সম্পদ। এর সঠিক সংরক্ষণ নিশ্চিত করতে বরিশাল সিটি করপোরেশন বদ্ধপরিকর। নগরীর প্রতিটি ওয়ার্ডে যাতে সুশৃঙ্খলভাবে চামড়া সংগ্রহ ও সংরক্ষণ করা যায়, সে বিষয়ে আমরা ইতোমধ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছি।

 

তিনি আরো বলেন, ‘চামড়া সংরক্ষণে লবণের সরবরাহ নিশ্চিত করা এবং বর্জ্য অপসারণে বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network