1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় অবৈধ জুস কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম দক্ষ ও মেধাবী শিক্ষকরাই গড়তে পারে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন পিরোজপুরে মানিক পশারীর দাফনে বাধা, প্রতিবাদে ভোলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, গ্রেপ্তার ৪১ ইরান যুদ্ধ ঘিরে তেলের ব্যবসায় মার্কিন কোম্পানির ১৩০ বিলিয়ন ডলার মুনাফা ভাণ্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ফায়ার সার্ভিস কর্মী ছিয়ামের দাফন সম্পন্ন ভাণ্ডারিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

কলাপাড়ায় অবৈধ জুস কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের কাজী নজরুল ইসলাম সড়কে অবৈধভাবে পরিচালিত একটি ‘ড্রিংকোর জুস’ কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে লাইসেন্স ও অনুমোদন ছাড়াই জুস উৎপাদনের দায়ে কারখানার মালিক মাসুদ সিকদার (৩৪) কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৫ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাউছার হামিদ। অভিযানকালে দেখা যায়, কারখানাটিতে কোনো ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ না করে সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে জুস তৈরি করা হচ্ছিল। উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন প্রিজারভেটিভ ও রাসায়নিক উপাদানেরও কোনো বৈধ অনুমোদন ছিল না বলে জানা যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ও ৫২ ধারায় অভিযুক্তকে এ দণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, “এসব নিম্নমানের জুস বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। দীর্ঘদিন এসব পানীয় গ্রহণে কিডনি, লিভারসহ শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। জনস্বার্থে এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network