1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় তহশিলদারের নেওয়া ঘুষের লাখ টাকা ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
উজিরপুরের হারতায় আঙুর চাষে সম্ভাবনার নতুন দিগন্ত,সফল শাজাহান সাতলায় চুরির অপবাদ দিয়ে ঘের পাহারাদার বৃদ্ধ’র উপর অমানবিক নির্যাতন,থানায় অভিযোগ বরিশালে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় এসএসসি পরীক্ষার্থী আহত, ভিডিও ভাইরাল ঝালকাঠি শহরের  খালের সীমানা পিলার নির্ধারণ করেছে জেলা প্রশাসন  পল্লবীতে হত্যার শিকার শিশু রামিসার দাফন সম্পন্ন ‘অবৈধ’ বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘোষণা শুভেন্দুর দশমিনায় ইয়াবা, গাঁজাসহ যুবক আটক কলাপাড়ায় সরকারি খাস জমিতে রাস্তা নির্মাণে বাধা, ইউএনও বরাবর লিখিত অভিযোগ অবশেষে চলমান মামলার মধ্যেই চলে গেলো ওমান প্রবাসীর স্ত্রীর অনৈতিক সম্পর্কের ফসল হতভাগ্য শিশুটি

বানারীপাড়ায় তহশিলদারের নেওয়া ঘুষের লাখ টাকা ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে অভিযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বানারীপাড়ায় সদর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমানের বিরুদ্ধে নামজারি ও মিসকেসের প্রতিবেদন দেওয়ার জন্য দুই কলেজ শিক্ষকের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘুষের ওই এক লাখ টাকা আদায় করে দিতে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার (২০ মে) বরিশাল জেলা প্রশাসকের কাছে বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক আলহাজ্ব মোঃ আব্দুল কাইয়ুম আকন লিখিত আবেদন করেছেন।

এতে অভিযোগ করা হয় বানারীপাড়া ইউনিয়ন ভূমি উপ- সহকারী কর্মকর্তা (তহশিলদার) মুহাম্মদ ওবায়দুর রহমান পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অধ্যাপক মোঃ আব্দুল কাইয়ুম আকনদের পৈত্রিক মালিকানাধীন সম্পত্তি ওয়ারিশদের নামে তিনটি নামজারির জন্য ৭৫ হাজার এবং পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা একই কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেনগংদের ৫/২০২৩-২৪ (১৫০ ধারা) নং মিস কেসের প্রতিবেদনের জন্য তার কাছ থেকে ২৫ হাজার টাকা দুইজনের কাছ থেকে একসঙ্গে এক হাজার টাকার নোটের মোট এক লাখ টাকা ঘুষ নেন।

গত বছরের ২৮ ডিসেম্বর বিকাল ৩টার সময় অফিসে বসে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান ওই এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সেখানে থাকা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকবর হোসেন দেখেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরে তারা জানতে পারেন নামজারির জন্য সরকারি ফি মাত্র ১১৭০ টাকা এবং মিসকেসের জন্য সরকারি কোন খরচ নেই। ফলে তারা ঘুষের ওই টাকা ফেরত পেতে এবং ঘুষ নেওয়ার অপরাধে বানারীপাড়া ইউনিয়ন ভূমি উপ- সহকারী কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসকের কাছে এ লিখিত অভিযোগ করেন।

এ ব্যপারে বানারীপাড়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ ডাহা মিথ্যা। বানারীপাড়া নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীন নূসরাত বলেন,জেলা প্রশাসক মহোদয় লিখিত ওই অভিযোগের কপি তার কাছে পাঠালে তিনি এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

এদিকে মুঠোফোনে সাড়া না দেওয়ায় এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network