1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালের মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলেসহ ৩ জনের লাশ উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম দক্ষ ও মেধাবী শিক্ষকরাই গড়তে পারে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন পিরোজপুরে মানিক পশারীর দাফনে বাধা, প্রতিবাদে ভোলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, গ্রেপ্তার ৪১ ইরান যুদ্ধ ঘিরে তেলের ব্যবসায় মার্কিন কোম্পানির ১৩০ বিলিয়ন ডলার মুনাফা ভাণ্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ফায়ার সার্ভিস কর্মী ছিয়ামের দাফন সম্পন্ন ভাণ্ডারিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

বরিশালের মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলেসহ ৩ জনের লাশ উদ্ধার

  • আপডেট সময় : বুধবার, ২৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে কালবৈশাখীর কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নুর ইসলাম জোমাদ্দার (৪৫) ও তার ছেলে ইব্রাহিম জোমাদ্দারের (১২) লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টার দিকে মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর এলাকা থেকে স্থানীয় জেলে ও নৌ পুলিশ তাদের লাশ উদ্ধার করে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।

এর আগে সোমবার বিকেলে মেঘনা নদীর পুরাতন হিজলা ফেরিঘাট এলাকায় ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ হন। মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে পুরাতন হিজলা এলাকা থেকে মো: হারুন বিশ্বাসের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছিল।

হিজলা নৌ পুলিশ সূত্রে জানা গেছে, নৌকাডুবির পর থেকেই পুলিশ ও স্থানীয় জেলেরা নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে আসছিলেন।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মেহেন্দীগঞ্জের ভাসানচর এলাকায় দু’টি লাশ ভাসতে দেখে জেলেরা নৌ পুলিশকে খবর দেন। সংবাদ প্রতিবেদন

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দু’টি উদ্ধার করে। স্বজনেরা লাশ দু’টি নুর ইসলাম জোমাদ্দার ও তার ছেলে ইব্রাহিম জোমাদ্দারের বলে শনাক্ত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে জেলে কার্ডের চাল নিয়ে আটজন যাত্রী একটি ইঞ্জিনচালিত নৌকায় আলীগঞ্জ খেয়াঘাট থেকে ধুলখোলা খেয়াঘাটের উদ্দেশে রওনা হন।

নৌকাটি পুরাতন হিজলা ফেরিঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

এ সময় স্থানীয় লোকজন পাঁচজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও নুর ইসলাম জোমাদ্দার, তার ছেলে ইব্রাহিম জোমাদ্দার এবং একই গ্রামের মো: হারুন বিশ্বাস নিখোঁজ হন। পরে হারুন বিশ্বাসের লাশ উদ্ধার করা হয়।

হিজলা নৌ পুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল বলেন, ‘নিখোঁজ বাবা-ছেলের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network