জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিয়ে বাবুগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু
আপডেট সময় :
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিয়ে বাবুগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমির, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের হলরুমে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্নার সভাপতিত্বে ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন...
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমির, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের হলরুমে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।
বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্নার সভাপতিত্বে ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল, দুলাল চন্দ্র সাহা, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অযহিদুল ইসলাম খান, বাবুগঞ্জ থানার সহকারী পরিদর্শক মুজিবুর রহমান, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আসমা উল হুসনা বলেন, বর্তমান সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটাল ও স্বচ্ছ ব্যবস্থাপনা চালু করেছে। অনলাইনে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা এখন সহজ হয়েছে। জনগণ যেন হয়রানি ও দালালচক্রের কবল থেকে মুক্ত থেকে দ্রুত সেবা পায়, সে লক্ষ্যেই এ ধরনের ভূমি সেবা মেলার আয়োজন করা হয়েছে।
তিনি আরো বলেন , ভূমি সংক্রান্ত বিরোধ কমাতে এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। জনগণকে ভূমি অফিসে এসে সঠিক তথ্য গ্রহণ ও সরকারি সেবা ব্যবহারে এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করছে। এই মেলায় আগত সেবাগ্রহীতারা সরাসরি বিভিন্ন ভূমি সেবা, পরামর্শ ও তথ্য পাচ্ছেন। এতে সাধারণ মানুষের সময় ও ভোগান্তি কমবে।
তিনি জানান, সারাদেশের ন্যায় একযোগে বাবুগঞ্জ উপজেলায়ও এ ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। আগামী ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন আবেদনসহ ভূমি ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন সেবা প্রদান করা হবে।